দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই রাসেল হোসেনকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই রাসেল ছোট ভাই ইমরানের কাছে ১০০ টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইমরান ধারালো হাসুয়া দিয়ে রাসেলের পায়ে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে প্রতিবেশীরা রাসেলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে গাড়ির মধ্যেই রাসেলের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, ছোট ভাইয়ের হাসুয়ার কোপে রাসেল নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
যে আই